ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বঙ্গবাজারের আগুন নিভলো তিন দিনে

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে লাগা আগুন ৬ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণভাবে নেভাতে লেগেছে তিন দিন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বঙ্গবাজারের আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( মিডিয়া) শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের আগুন নির্বাপণ বা সম্পূর্ণ নেভানোর কাজ সম্পন্ন হয়েছে।বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন প্রথম দিনেই নিয়ন্ত্রণে এলেও বিক্ষিপ্তভাবে ধোঁয়া উড়ছিল বিভিন্ন স্থানে।এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। টানা ৬ ঘণ্টা আগুন ধরার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টায় ওইদিন বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যন্ত ৫ হাজার দোকান। বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২ হাজার কোটি টাকার। এর বিপরীতে ৭০০ কোটি টাকা সরকারের কাছে থোক বরাদ্দ চেয়েছে সমিতি।এসময় আহত হয়েছে ফায়ার সার্ভিসের আট জন সদস্য। যাদের মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। পানির অভাব, অতিরিক্ত বাতাস ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বঙ্গবাজারের আগুন নিভলো তিন দিনে

আপডেট সময় ১২:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩