ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও সুকান্ত সাহা

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

শিক্ষা মানেই জাতির মেরুদণ্ড—এই চেতনায় বিশ্বাসী হয়ে শান্তিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা প্রাথমিক শিক্ষা উন্নয়নে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তাঁর সৃজনশীল পরিকল্পনা ও উদ্যমী নেতৃত্বে সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সম্মিলন ২০২৫ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, হয়ে উঠেছে শিক্ষার্থীদের প্রেরণার উৎস এবং শিক্ষকদের জন্য গর্বের স্মৃতি।

উপস্থিত চিত্র

এই সম্মেলনের মূল আকর্ষণ ছিলো ‘বেসিক নলেজ টেস্ট’, যা ইউএনও সুকান্ত সাহার ব্যক্তিগত উদ্যোগে নেওয়া হয়। উপজেলার শতাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয় সেরা ৫টি বিদ্যালয়, ৬০ জন শিক্ষক এবং ৩৩৩ জন শিক্ষার্থী।
পুরস্কার হিসেবে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ ও ৪টি করে ফলজ গাছ—যার মধ্যে ছিলো আম, জাম, কাঁঠাল ও বেল গাছ। এছাড়া, এ পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫৭টি প্রাথমিক বিদ্যালয়কে প্রাক-প্রাথমিকের শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
সুকান্ত সাহার এই উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যেমন নয়া উদ্দীপনা এসেছে,তেমনি বিদ্যালয়গুলোর মাঝে এক ইতিবাচক প্রতিযোগিতাও গড়ে উঠেছে। শিক্ষকরা বলছেন, ইউএনও স্যার শুধুমাত্র প্রশাসনিক দায়িত্বে সীমাবদ্ধ থাকেন না—তিনি হয়ে উঠেছেন শিক্ষার পথপ্রদর্শক ও অনুপ্রেরণার বাতিঘর।
সামগ্রিক আয়োজনের প্রতিটি স্তরে তাঁর সরাসরি তত্ত্বাবধান,সময়োপযোগী দিকনির্দেশনা এবং আন্তরিকতাপূর্ণ উপস্থিতি সম্মেলনকে করেছে প্রাণবন্ত ও স্মরণীয়।
শিক্ষা উন্নয়নে এমন সচেতন ও নিবেদিতপ্রাণ প্রশাসনিক কর্মকর্তার হাত ধরেই বদলে যেতে পারে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ। শান্তিগঞ্জবাসী গর্বিত তাদের ইউএনও সুকান্ত সাহাকে নিয়ে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও সুকান্ত সাহা

আপডেট সময় ১১:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫