ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন,
“এ ধরনের ঘটনা আমাদের জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। নিহতদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, আমরা সেই প্রার্থনাই করছি।”
তিনি শোকবার্তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) দিনব্যাপী শোক পালন, বাদ জোহর দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, সোমবার দুপুর দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ভবনে। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিমানটির দুইজন ক্রুসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।
এ হৃদয়বিদারক ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫