ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

নিয়োগ জালিয়াতি, অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুরে মাধ্যমিক ও কারিগরি কলেজের দুই অধ্যক্ষ ও শিক্ষকসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ডপত্র প্রস্তুত করে সরকারি ২৫ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।দুদকের গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী সরদার জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) গাজীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন– গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা উচ্চ মাধ্যমিক ও কারিগরি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরেশচন্দ্র বর্মণ, গাজীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ হরিপদ চন্দ্র পাল, কারিগরি শিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল বারেক সরকার এবং কমিটির সদস্য আমিনুল ইসলাম।মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ এবং জাল রেকর্ডপত্র প্রস্তুত করেন। তারা কারিগরি শিক্ষা অধিদফতরের সরকারি ফান্ডের ২৫ লাখ ৭৪ হাজার ৩১৭ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।এজাহারে বাদী আরও উল্লেখ করেন, গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ব্যবস্থাপনা কমিটির সুপারিশ অনুযায়ী সাধারণ শাখায় অধ্যক্ষ নিয়োগের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং নিয়োগ কমিটি গঠন করা হয়।সাধারণ শাখায় নিয়োগের কথা থাকলেও ওই নিয়োগ কমিটিতে কারিগরি শিক্ষা বোর্ড প্রতিনিধি ও কারিগরি শিক্ষা অধিদফতরের ডিজির প্রতিনিধি রাখার কথা উল্লেখ করা হয়। কিন্তু কারিগরি শিক্ষা শাখায় কোনও নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি গঠনের এখতিয়ার শুধু কারিগরি শিক্ষা বোর্ডের। সে ক্ষেত্রে আসামি মজিবুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের ক্ষেত্রে কারিগরি বোর্ড থেকে কোনও বাছাই কমিটি গঠন করা হয়নি। চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ নিজেরাই অধ্যক্ষ নিয়োগ কমিটি গঠন করে। কারিগরি শাখায় অধ্যক্ষ নিয়োগ ও এমপিওভুক্তির জন্য কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বাছাই কমিটি গঠনের পত্র, বাছাই কমিটিতে কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধি মনোনয়ন এবং বাছাই কমিটিতে কারিগরি অধিদফতরের মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নের পত্র প্রয়োজন হলেও নিয়োগ কমিটির সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

নিয়োগ জালিয়াতি, অধ্যক্ষসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১২:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩