ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

প্রধানমন্ত্রী মায়েদের প্রতি সংবেদনশীল: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি সংবেদনশীল। প্রধানমন্ত্রীর নির্দেশে সন্তানের পাসপোর্টে পিতার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত হয়েছে। মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে ছয় মাস হয়েছে। তিনি দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।বরিবার (১৪ মে) রাজধানীর ঢাকা ক্লাবে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এ আয়োজন করে।  শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ মা। সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মায়ের প্রতি অবহেলা নয়, নির্যাতন নয়, মাকে ভালোবাসতে হবে।’তিনি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও একজন রত্নগর্ভা মা, যিনি শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। বঙ্গমাতার মতো চারিত্রিক গুণাবলি সব রত্নগর্ভা মায়ের মাঝেই রয়েছে। কারণ সন্তানদের প্রতিষ্ঠিত করতে তারা অসীম ত্যাগ স্বীকার করেন।’তিনি বলেন, ‘সন্তানের সঙ্গে মায়েদের সার্বক্ষণিক অন্তরঙ্গ যোগাযোগ থাকে। পরিবারে ওয়ান্ডারফুল ড্যাড হিসেবে বাবাকে রত্নগর্ভা মায়ের পাশে দাঁড়াতে হবে।’আজাদ প্রোডাক্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল)।সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১১ জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেন স্পিকার। ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা পান বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

প্রধানমন্ত্রী মায়েদের প্রতি সংবেদনশীল: স্পিকার

আপডেট সময় ০৬:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩