ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

আশুলিয়ায় শ্রমিক ও পুলিশ সংঘর্ষে আহত ১৩

সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক ও তিন পুলিশ আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকালে জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করলে এই ঘটনা ঘটে।শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় তিন হাজারের অধিক শ্রমিক রয়েছেন। কারখানা ভাঙচুর, লাগাতার আন্দোলনের অভিযোগ এনে কর্তৃপক্ষ ১৩/১ ধারায় বন্ধের নোটিশ টানিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোসি উদ-দৌলা রেজা বলেন, কারখানাটিতে অনেক দিন ধরেই ঝামেলা চলছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে সড়কে নামে। বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।এই বিষয়ে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, কারখানায় ঝামেলা হয়েছে। বিষয়টি নিয়ে পরে কথা বলবো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

আশুলিয়ায় শ্রমিক ও পুলিশ সংঘর্ষে আহত ১৩

আপডেট সময় ০৫:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩