ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সাভার থেকে এক ‘জেএমবি সদস্য’ গ্রেফতার

সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকার ‘ম্যাগপাই বাসস্ট্যান্ড’ এলাকায় অভিযান চালিয়ে আনারুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিউ)। শুক্রবার (২৬ মে) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সংস্থাটি বলছে, গ্রেফতার আনারুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি)’ সদস্য।

গ্রেফতার আনারুল ইসলাম নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া ফুলতলা এলাকার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে। শনিবার ( ২৭ মে)  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিউ’র পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান।

তিনি জানান, জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য আনারুল ইসলাম আশুলিয়া থানা এলাকায় নাম পরিচয় গোপন করে ওয়েলডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিল। পাশাপাশি সাংগঠনিক কাজ করতো। সে ২০১৫ সাল হতে জেএমবি’র সদস্য।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি আসলাম জানান, ‘আনারুল প্রথমে হানাফি মাজহাবের তরিকায় নামাজ পড়তো। পরবর্তী সময়ে মাজহাব পরিবর্তন করে আহলে হাদিসের তরিকায় নামাজ পড়া শুরু করে। নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তী সময়ে তার মাধ্যমে সে জেএমবিতে দীক্ষিত হয়।

২০২১ ও ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানের সময়ে আনারুলের সহযোগী আহিদুল, নুর আমীন, ওয়াহিদ ও আপেলসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য গ্রেফতার হয়। এ সময় আনারুলের নাম প্রকাশ হলে কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসে। তারপর থেকে সে আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রেফতারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সাভার থেকে এক ‘জেএমবি সদস্য’ গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩