ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবি সদস্যকে আটকে রাখলো গ্রামবাসী

জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামে এক নারীর সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগে আরিফুর রহমান (৩১) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে তাকে উদ্ধার করেছেন পত্নীতলা ১৪ বিজিবির সদস্যরা। এ ঘটনায় পত্নীতলা বিজিবির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২ জুন) দুপুরে কল্যাণপুর গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে আরিফুর রহমানকে আটক করে এলাকাবাসী। এরপর সন্ধ্যা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল। আরিফুর রহমান চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদস্য ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের মো. মোস্তফার ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কল্যাণপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে আরিফুর রহমানের। শুক্রবার দুপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তাকে ওই বাড়ি থেকে আটক করে এলাকাবাসী। দুপুর থেকে আটক রাখার পর সন্ধ্যায় পত্নীতলা ১৪ বিজিবির অধীন কড়িয়া ও ভুটিয়াপাড়া বিওপির সদস্যরা গ্রামবাসীর হাত থেকে তাকে উদ্ধার করেন। এ সময় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাকে গাড়িতে তুলে নিয়ে যান বিজিবির সদস্যরা।

তাকে উদ্ধারের কথা নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। তিনি বলেন, বিজিবি সদস্য আরিফুর রহমান ইতোপূর্বে কড়িয়া ১৪ বিওপিতে কর্মরত ছিলেন। ওই সময় কল্যাণপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পরে চুয়াডাঙ্গা ৬ বিজিবিতে বদলি করা হয়। সেখান থেকে কল্যাণপুর গ্রামে এলে তাকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবি সদস্যকে আটকে রাখলো গ্রামবাসী

আপডেট সময় ০৩:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩