ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

মিলিয়ন ডলারের টোপ, ক্লিক করলেই আইডি হ্যাক

ফেসবুক আইডি হ্যাক এবং র‌্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে ‘লুনেটিক প্রত্যয়’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১১ জুন) সাভার বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ইত্যাদি লোভনীয় নামের লিংক বিভিন্ন ম্যাসেঞ্জারে পাঠান প্রত্যয়। কেউ সেগুলো ক্লিক করলেই সেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র‌্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেন তিনি।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃত প্রত্যয় সাভার মডেল কলেজের শিক্ষার্থী। তার নাম আশরাফুল প্রত্যয় হলেও অনলাইনে তিনি পরিচিত লুনেটিক প্রত্যয় নামে। নিজেকে গেমার পরিচয় দিলেও সে মূলত হ্যাকার। মানুষের ম্যাসেঞ্জারে ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’, ‘ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন ২০০ ডলার’, ‘গেইম খেলে টাকা আয়’ ইত্যাদি লোভনীয় লিংক পাঠায়। লোভে পরে কেউ সেগুলোতে ক্লিক করলেই সেই ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে র‍্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের জন্য ফোন দেয়। আইডি উদ্ধারের জন্য জিডি এবং সার্ভিস চার্জসহ অন্যান্য ফি’র নামে নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়।

একই কায়দায় ফাইয়াজ রহমান নামে এক শিক্ষার্থীর ম্যাসেঞ্জারেও এমন একটি লিংক পাঠানোর অভিযোগ উঠেছে প্রত্যয়ের বিরুদ্ধে। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র‌্যাব কর্মকর্তা সেজে তাকে ফোন দেন প্রত্যয়। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করে সে। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেয়। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্টেশন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেফতার করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

মিলিয়ন ডলারের টোপ, ক্লিক করলেই আইডি হ্যাক

আপডেট সময় ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩