ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

নির্বাচনের জন্য প্রস্তুত বরিশাল, নিরাপত্তার চাদরে ঢাকা নগরী

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের নির্বাচন হবে। শেষ হয়েছে সব প্রস্তুতি। রবিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বরিশাল শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে ইভিএম বণ্টন করা হয়েছে। নগরীতে বিশেষ মহড়া দিয়ে কঠোর নিরাপত্তার বিষয়টি জানান দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নগরীর ৫৮ বর্গকিলোমিটার এলাকায় ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন বরাদ্দ রয়েছে। ১২৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় বসানো হয়েছে ১ হাজার ২০০ সিসিটিভি ক্যামেরা। যা ঢাকা থেকে মনিটরিং করবে নির্বাচন কমিশন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ১২৬টি কেন্দ্রের দেড় হাজার ইভিএম মেশিনসহ নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো বরিশালের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হচ্ছে। এ কারণে প্রতীক বরাদ্দের পরই প্রতিটি ওয়ার্ডে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটরদের আগ্রহ থাকায় নির্ধারিত সময়ের বেশি প্রশিক্ষণ দিতে হয়েছে। আশা করছি সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিতে পারবেন।

পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, গোটা নির্বাচনী এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে। প্রতি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য মিলিয়ে ১ হাজার ৫১২ জন অনসার সদস্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। র্যাবের ১৬টি টিম থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ ও র্যাবের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এদিকে দুপুর পৌনে ২টায় পুলিশ কমিশনারের নেতৃত্বে নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর টহল দিয়েছে। এছাড়া নগরীর প্রতিটি মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

নির্বাচনের জন্য প্রস্তুত বরিশাল, নিরাপত্তার চাদরে ঢাকা নগরী

আপডেট সময় ০৭:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩