ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়ে সাবিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে অষ্টগ্রাম হাওরের ভাতশালা সেতুর নিচে এ ঘটনা ঘটে।

সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়াগীরকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, আজ সোমবার দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একই পরিবারের ৭ জন যাত্রী একটি গরুসহ ছোট ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। তাঁরা বাজিতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। নৌকাটি ভাতশালা সেতুর নিচে এলে পানির প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে ডুবে যায়।

ওই সময় সাবিকুল বন্ধুদের সঙ্গে সেতুর ওপর দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ ঘটনা দেখে ডুবে যাওয়া যাত্রীদের বাঁচাতে বন্ধুদের কাছে মোবাইল রেখে তিনি হাওরে নামেন। পরে নৌকার যাত্রীরা সবাই পাড়ে উঠে এলেও প্রবল স্রোতে ডুবে যান সাবিকুল।

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলের কাছ থেকে সোমবার বিকেলে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ডুবে যাওয়া নৌকার যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩