ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবারে জামায়াতের সমাবেশ, প্রস্তুতি শুরু

মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। দুই মহানগরী দফায় দফায় করছে নানা বৈঠক। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে বিতরণ করছে প্রচারপত্র। গঠন করেছে সমাবেশ বাস্তবায়ন উপকমিটি, সমন্বয় কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় কমিটি।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে এই সমাবেশ করতে যাচ্ছে দলটি।

সমাবেশের জন্য ডিএমপির অনুমতি প্রসঙ্গে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা সমাবেশের বিষয়ে অবহিত করেছি। আশা করছি পুলিশ আমাদের সহযোগিতা করবে।’

এর আগে গত ২৪ জুলাই দলটির ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান তিন দফা দাবি আদায়ে একাধিক কর্মসূচি ঘোষণা করেন। গত ২৮ জুলাই দেশের সব মহানগরীতে বিক্ষোভ মিছিল করে দলটি। এরপর গত ৩০ জুলাই জেলা শহরগুলোতে একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে দলটি।

জামায়াত নেতারা বলছেন, এসব কর্মসূচি পালনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদনও করা হয়েছে। তবে জামায়াতের এসব কর্মসূচি পালনে আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতার পরিবর্তে বাধা দিয়েছে বলে অভিযোগ দলটির। বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তারা।

জামায়াতে ইসলামি গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে। এবারও শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে বৈঠক করে প্রস্তুতি নিয়েছে। দেশের নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে জামায়াতের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সামগ্রিক প্রস্তুতি নিয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ১ আগস্টের সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এই সমাবেশ নির্বিঘ্নে করার জন্য জামায়াত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছে। নেতৃবৃন্দ আশা করছেন শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনী ১০ জুনের মতো সহযোগিতা করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মঙ্গলবারে জামায়াতের সমাবেশ, প্রস্তুতি শুরু

আপডেট সময় ০৩:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩