ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মোরশেদা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোরশেদা বেগমের মৃত্যুর বিষয়টি ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, মোরশেদা বেগম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতির শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ক্যানসারে আক্রান্ত হন। প্রথম কেমোথেরাপি নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার ডেঙ্গু টেস্টে পজিটিভ রিপোর্ট আসে।

এরপর মোরশেদা বেগমকে ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। তার প্ল্যাটিলেট মাত্র এক হাজারে নেমে যায়। এ সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে শুক্রবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মোরশেদা বেগমের মৃত্যুতে ভিকারুননিসা পরিবারে শোকের ছায়া নেমেছে। শিক্ষিকার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভিকারুননিসার শিক্ষিকা ফাতেমা বেগম খুকু বলেন, “আপা খুব ভালো মানুষ ছিলেন। হঠাৎ ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পেলাম। শুনলাম কেমোথেরাপি নিচ্ছেন। প্রথম কেমো নেওয়ার পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। প্লাটিলেট অনেক কমে যেতে থাকে। সেটা মাত্রা ১০০০-এ নেমেছিল। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকালে তিনি না ফেরার দেশে চলে গেছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় ০৪:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩