ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে আটক

মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মধা ইউনিয়নের পূর্ব টাকটিউলি এলাকায় দুর্গম পাহাড়ে বানানো বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ও সোয়াট টিম।

শুক্রবার রাত থেকে চলা এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি বলেন, দুর্গম পাহাড়ে সিটিটিসি ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযান এখনো চলমান রয়েছে।

জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে ওই স্থানে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী।

এ ব্যাপারে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, অভিযানে মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও তিন শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জমি নিয়ে বিরোধের জেরে একটি পক্ষ এই বাড়ির লোকদের ফাঁসিয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সঠিক নয়। বাড়িটি থেকে বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কুলাউড়ায় পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে আটক

আপডেট সময় ১১:৫১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩