ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির সরকার পদত্যাগ করার দাবির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই: মোমেন

‘বিএনপির সরকার পদত্যাগ করার দাবির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী তাদের উদ্দেশে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে সে দেশের সরকার পদত্যাগ করবে কি না। কিংবা বিরোধী দল এ ধরনের দাবি করলে তাদের সঙ্গে সরকার কোনো আলোচনায় বসবে কি না।

তিনি বলেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।’

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত নিয়মেই নির্বাচন হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।’

বৈঠকে উভয় পক্ষ রোহিঙ্গা সংকট ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও আলোচনা করে বলে জানা যায়।

পররাষ্ট্রমন্ত্রী সংক্ষেপে বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তিনি জানান, বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়।

কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং কেস হাওয়াই থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করছেন। বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। বৈঠকের আগে সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন কংগ্রেস সদস্যরা। কংগ্রেস সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। কেস ও ম্যাককরমিক সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বিএনপির সরকার পদত্যাগ করার দাবির সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই: মোমেন

আপডেট সময় ০৯:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩