ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা Logo শান্তিগঞ্জে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

যেভাবে এশিয়া কাপের শেষ চারে উঠল বাংলাদেশ

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে ৮৯ রানের জয় তুলে নেয় সাকিব বাহিনী। এর আগে গত ২৩ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

বর্তমানে সমীকরণ বলছে, সুপার ফোরে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হয়েছে। বাংলাদেশকে ছিটকে দিতে হলে আফগানিস্তানের নেট রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+০.৩৭৪= ২.১৫৪। সেজন্য বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। আবার বড় ব্যবধানে হারলে শ্রীলঙ্কার নেট রান রেট ০.৯৫১ থেকে ২.১৫৪ কমে দাঁড়াবে -১.২০৩। সেক্ষেত্র বাদ পড়বে লঙ্কান বাহিনী। আর শেষ চারে থাকবে বাংলাদেশ। 
ফলে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের ওপরে আর নির্ভর করা লাগবে না বাংলাদেশের। এ দিকে বাংলাদেশের ৮৯ রানের জয়ের কারণে এখন বিপদে পড়ে গেছে দাসুন শানাকা ও হাসমতউল্লাহ শাহিদির দল। দুদলই শঙ্কায় রয়েছে শেষ চার নিশ্চিত করা নিয়ে। যদিও লঙ্কানরা সে দৌড়ে বেশ এগিয়ে রয়েছে। তাতে আফগানদের বিপক্ষে অল্প রানের ব্যবধানে হারলেও পরের পর্বে যেতে সমস্যা হবে না। এই মুহূর্তে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও শেষ চার নিশ্চিত করেছে। এবার বাকি দুই দলের জন্য অপেক্ষা। অন্যদিকে শেষ চারের প্রথম ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হতে পারে টাইগারদের। আর ম্যাচটি হবে আগামী ৬ সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে। স্বাগতিক আর পারফরম্যান্স মিলিয়ে যেখানে এগিয়েই থাকবে বাবর আজমের দল।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা

যেভাবে এশিয়া কাপের শেষ চারে উঠল বাংলাদেশ

আপডেট সময় ১১:২৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩