ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৯জন নবীন হাফেজকে সংবর্ধনা

  • আরিফ
  • আপডেট সময় ১০:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপজেলার সদর ইউনিয়নের আটটি হাফিজিয়া মাদ্রাসার পবিত্র কোরআনের ১৯জন নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার(১৮জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা হুজ্জাতুল্লাহ নাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান। সংগঠনটির সদস্য মুফতি মোবারক হোসেন ও মাওলানা মাহমুদুল হাসান মওদুদের যৌথ সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সালেহ আহমদ, জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মুফতি যোবায়ের আলম, নলগড়া বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান তাবারী, নবীন হাফেজের অভিভাবক হাফেজ মোজাম্মেল হক, নূরুল হক,নবীন হাফেজ মফিজুর রহমান সাঈফ, মো.সোহেল রানা, রাইসুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে অতিথি ও নবীন হাফেজদেরকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করা হয়। এ ছাড়া পবিত্র কোরআনের নবীন ১৯জন হাফেজের প্রত্যেককে ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তুি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ধর্মপাশায় তাকরীমুল হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৯জন নবীন হাফেজকে সংবর্ধনা

আপডেট সময় ১০:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫