ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায়

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:

ছাতক উপজেলার জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। ছাতক উপজেলার জাউয়াবাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদার করে রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা , হাজী মোশারফ আলী ষ্টোর ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর ১০ হাজার টাকা, জনতা বেকারি ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০ হাজার টাকা, কানু তালুকদার ৩০ হাজার টাকা, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা। এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরের গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায়

আপডেট সময় ০৪:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫