ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না স্নেহার — সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক সম্ভাবনার প্রদীপ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শিক্ষা অঙ্গনসহ পুরো জেলা আজ শোকাহত। ভবিষ্যতের এক উজ্জ্বল তারকা মেয়ে, স্নেহা চক্রবর্তী—যার চোখে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন, সেই স্বপ্নের পথেই চিরতরে থেমে গেল তার জীবন।
স্নেহা চক্রবর্তী ২০২৪ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। মেধাবী এই শিক্ষার্থী এবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ভর্তির সুযোগ পান। বুধবার (৬ আগস্ট) ছিল তার কাঙ্ক্ষিত ভর্তি দিবস।
ভর্তি শেষে পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন স্নেহা। কিন্তু সুনামগঞ্জ সদরের বাহাদুরপুর এলাকায় বিপরীতমুখী একটি বাসের সাথে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন, যাদের মধ্যে স্নেহা অন্যতম।
স্নেহার পিতা বিপুল চক্রবর্তী শান্তিগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মেয়ে ভর্তি হয়ে ফিরবে, এই আনন্দের অপেক্ষায় থাকা পরিবার মুহূর্তেই হারালো সব।
এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সুনামগঞ্জবাসীর হৃদয়ে গভীর শোক ও বেদনার ছাপ রেখে গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাড়ি ফেরা হলো না স্নেহার — সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক সম্ভাবনার প্রদীপ

আপডেট সময় ১০:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫