ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

মাশরাফি বিন মর্তুজা আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশ জাতীয় দলকে দুহাত ভরে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। পেস বোলিংয়ে বিশ্বের নামকরা সব ব্যাটসম্যানদের চোখের ঘুম হারাম করেছেন। বাইশ গজের মত রাজনীতিতেও সমানতালে মাশরাফির ‍ছুঁটে চলা। সবশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন এই তারকা ক্রিকেটার।

রাস্তা থেকে গাছ সরাচ্ছেন মাশরাফি

বড় দায়িত্ব পেয়ে হাওয়ায় গা ভাসিয়ে দেননি মাশরাফি। নিজ কাজে শতভাগ দিয়ে নির্বাচিত এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন এই পেসার। সময় পেলেই সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। সবার সমস্যার কথা শুনেন। এজন্য শুধু নিজ নির্বাচনী এলাকাই নয়, মাশরাফির প্রশংসা ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি। তার অধীনে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে এখন পর্যন্ত শিরোপা না জেতা দলটি। প্লে অফের আগে ছুটি থাকায় সম্প্রতি নিজ জেলায় যান মাশরাফি। সেখানে আরও একবার মানবিক কাজে জড়িয়ে পড়েন টাইগারদের সাবেক অধিনায়ক।গতকাল লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন মাশরাফি। ঘটনাটি ঘটেছে নড়াইল-যশোর মহাসড়কের চৌগাছা আলম ফিলিং স্টেশনের সামনের রাস্তায়। মহাসড়ক প্রশস্তকরণের জন্য রাস্তার গাছ কাটা হচ্ছিল। এ সময় বড় একটি গাছ পড়ে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফির গাড়িও প্রায় পৌনে এক ঘণ্টা আটকে ছিল।পরিস্থিতি খারাপ দেখে গাড়ি থেকে নেমে আসেন মাশরাফি। উপস্থিত আরও কয়েকজনকে সাথে নিয়ে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে দেন। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। মাশরাফির এমন কাজের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নতুন করে প্রশংসায় ভাসছেন মিস্টার ক্যাপ্টেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

মাশরাফি বিন মর্তুজা আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা

আপডেট সময় ০৬:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩