ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীতে ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় বিস্তৃত মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কালশী বালুর মাঠে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে রোববার সকালে ফ্লাইওভারটি উদ্বোধন করেন তিনি।ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী সার্কেলের ওপর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণ হয়েছে।এ প্রকল্পের আওতায় ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তাও প্রশস্ত করা হয়েছে।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৮ সালের ৯ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন হয়। এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিএনসিসি ও বাংলাদেশ আর্মির ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।প্রকল্প বিবরণ অনুযায়ী, ফ্লাইওভারটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। এই প্রকল্পের আওতায় যাত্রীদের ভ্রমণ সহজ করতে আগের চার লেনের রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে।প্রধান চার লেনের ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। আর দুই লেনের র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে গিয়ে মিশবে কালশী সড়কে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রিডার ব্রিজ, দুটি ফুল ওভারব্রিজ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, ৭ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ আরসিসি ড্রেন, ১ হাজার ৭৫৫ মিটার একটি আরসিসি পাইপ ড্রেন, ৩ হাজার ৩৮৩ মিটার যোগাযোগ তার, আলাদা সাইকেল লেন ও ছয়টি বাস বে নির্মাণ করা হয়েছে।প্রকল্পটি চালু হলে মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় ১১:১৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩