ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

মাঠে খেলতে গিয়ে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো ২ কিশোরের

চাঁদপুর শহরে মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকার হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান নামে আরেকজন।মৃতেরা হলেন- মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬)। মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র ছাত্র। আহত হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। ওই সময় বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে। ওই সময় দুই কিশোরসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। তাদের গায়ের ওপর তার ছিঁড়ে পড়ে। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ নামে আরেকজন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই ছাত্রের মরদেহ নিয়ে যেতে হাসপাতালে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালের সংশ্লিষ্টরা আইনি প্রক্রিয়া ছাড়া মরদেহ নেওয়া যাবে না বলে জানান। এক পর্যায়ে নিহতদের স্বজনদের সঙ্গে দুই পক্ষের মারামারি হয়। এতে হাসপাতালের একজন স্টাফ আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল থেকে পুলিশ মরদহে থানায় নিয়ে আসে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

মাঠে খেলতে গিয়ে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো ২ কিশোরের

আপডেট সময় ০৬:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩