ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ইইউ-যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: কাদের

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যদের কাছ থেকে বিএনপির সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়কের বিষয়ে কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিএনপির কথা শোনেনি। তারা বিএনপিকে দিয়ে গেলো একটা ঘোড়ার ডিম। না দিয়েছে তত্ত্বাবধায়ক, না সরকারের পদত্যাগ।

বর্তমান প্রধনমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং এই অবস্থা থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ‘একচুলও’ নড়বে না বলে সাফ জানিয়ে দেন কাদের।

তিনি বলেন, ‘আমাদের দফা একটা। সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে। এর বাইরে এক চুলও আমরা নড়বো না।’

‘তত্ত্বাবধায়ক সরকার হবে না। সরকার বা শেখ হাসিনার পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যেভাবে সংবিধানে আছে সেভাবেই নির্বাচন হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দুনিয়ার অন্য কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। আর বিএনপি কী মনে করেছে, তাদের কথায় শেখ হাসিনা সরে যাবে? আমরা আমেরিকানদের বলেছি, ইইউকে বলেছি, তত্ত্বাবধায়ক কেউ চায় না।

‘বিএনপি যা চেয়েছে তা কোনোদিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত বাতিল করেছেন, আমরা কিছুই করিনি।’

মারামারি হুমকিতে কোনো কাজ হবে না বলে বিএনপির নেতাদের সতর্ক করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক আমরা চাই না। বিএনপি মার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না।

‘মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারো কাছে মাথানত করবে না।’

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপির পদযাত্রা না, পরাজয় যাত্রা হচ্ছে। বিএনপির পতন যাত্রা শুরু হয়ে গেছে। বিএনপির পরাজয় যাত্রা অনিবার্য। বিজয় যাত্রা হবে আওয়ামী লীগের।’

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গায়ে পড়ে ঝগড়া বাধাবে। আওয়ামী লীগ শান্ত থাকবে। বিএনপি অশান্তি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

মঙ্গলবার ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করছে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব জেলায় একই কর্মসূচি চলছে।

বুধবারও রাজধানীর আব্দুল্লাহপুর ও তেজগাঁওয়ে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

ইইউ-যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে: কাদের

আপডেট সময় ০৭:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩