ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

হিরো আলম বিষয়ে জাতিসংঘের প্রতিনিধির টুইট বার্তায় ক্ষুদ্ধ ঢাকা

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইট করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ ঘটনায় ক্ষুব্ধ হয় ঢাকা। কিন্তু তিনি ছুটিতে থাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে ডে‌কে ঢাকার পক্ষে অস‌ন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

মন্ত্রী বলেন, আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকেছি। ত‌বে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত প্রধান এসেছেন। আমরা উনা‌কে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েকজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

মো‌মেন ব‌লেন, তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব‌্যবহার ক‌রে টুইট বার্তা দি‌তে পা‌রে। এটা কোড অফ কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি।

সম্প্রতি প‌শ্চিমব‌ঙ্গের ঘটনা এবং গতকাল যুক্তরা‌ষ্ট্রে এক বাংলা‌দে‌শির মৃত‌্যুর প্রসঙ্গ টে‌নে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, পাশ্ববর্তী দেশ প‌শ্চিমব‌ঙ্গে ৪০ জ‌নের ম‌তো লোক মারা গে‌ছে। সেখা‌নে জা‌তিসং‌ঘের প্রতি‌নি‌ধি কো‌নো বক্তব‌্য দেয়‌নি। গতকাল আমে‌রিকায় এক বাংলা‌দে‌শি মারা গে‌ছেন। কিন্তু জা‌তিসং‌ঘের প্রতি‌নি‌ধি বা রাষ্ট্রদূতরা দল‌বে‌ধে প্রতি‌ক্রিয়া দেয়‌নি।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার এক টুইটে নিন্দা জানান গোয়েন লুইস। তিনি লিখেন, সহিংসতামুক্ত নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং সেটিকে রক্ষা করা উচিত।

এছাড়া এ হামলার ঘটনায় বুধবার তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থানরত প‌শ্চিমা মিশনগু‌লো।

মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম- যিনি হিরো আলম নামে পরিচিত তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

হিরো আলম বিষয়ে জাতিসংঘের প্রতিনিধির টুইট বার্তায় ক্ষুদ্ধ ঢাকা

আপডেট সময় ০৪:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩