ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

এবার বাংলাদেশী হ্যাকারদের হামলার স্বীকার ভারত

বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ ভারতের বিভিন্ন খাতে সাইবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ৭৫০ বারেরও বেশি এ সাইবার হামলা চালায় তারা।

প্রতিবেদনে বলা হয়, মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ নামে পরিচিত ওই হ্যাকটিভিস্টরা (যারা সাধারণত কারও মনোযোগ আকর্ষণের জন্য হ্যাকিংকে মাধ্যম হিসেবে বেছে নেয়) ভারতের বিভিন্ন সেক্টরের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস (ডিডিওএস) হামলা চালিয়েছে। রাজনৈতিক এবং ধর্মীয় কারণে এ হ্যাকার গোষ্ঠী গড়ে ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ভাষায় ‘সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রুপ-আইবি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি, আর্থিক ও পরিবহন খাতের ওয়েবসাইটে ৭৫০ বারেরও বেশি সাইবার হামলা চালিয়েছে।

মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ ২০২০ সালে প্রতিষ্ঠিত হলেও তারা বিশ্ববাসীর নজর কাড়তে শুরু করে ২০২২ সালের গোড়া থেকে। ওই বছরই ভারত, ইসরায়েল এবং বিশ্বের আরও কয়েকটি দেশে তারা সাইবার হামলা চালায় একযোগে। এ গোষ্ঠীটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টার্গেট না করে নির্দিষ্টভাবে একটি দেশকে টার্গেট করে কাজ করে থাকে।

এই হ্যাকটিভিস্টেরা পূর্ণাঙ্গ সাইবার আক্রমণ চালানোর আগে ছোট আকারে পরীক্ষামূলক আক্রমণ চালায়। এসব হামলা চালানোর বিপরীতে প্রতিপক্ষের প্রতিরোধক্ষমতা কেমন তা যাচাই করে থাকে তারা।

হ্যাকটিভিস্টরা প্রায়ই গুরুত্বপূর্ণ অবকাঠামো সুবিধা, টেলিকম কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলোকে টার্গেট করে জানিয়ে গ্রুপ-আইবির গবেষকেরা বলেন, হ্যাকটিভিজমের হুমকিকে প্রায়ই অবমূল্যায়ন করা হয়। র‍্যানসমওয়্যারের মতো হ্যাকটিভিস্টরা আলোচনায় জড়িত হয় না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

এবার বাংলাদেশী হ্যাকারদের হামলার স্বীকার ভারত

আপডেট সময় ০৯:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩