ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা থেকে দুই যুদ্ধাপরাধী গ্রেফতার

এবার সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হলো দু’জন পলাতক যুদ্ধাপরাধীকে। ১৯৭১ এ পাকিস্তানী হায়ানাদারদের পক্ষ অবলম্বনকারী এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা দুইজন ৭ বছর ধরে পলাতক ছিল।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এটিইউর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল আজিজ (৮২) ও মো. সুরত আলী গাজী (৭৬)। তাদের দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়না জারি ছিল।

মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সোমবার (২১ আগস্ট) রাতে এটিইউর একটি দল সাতক্ষীরার শ্যামনগর থানাধীন তারানিপুর এলাকায় অভিযান চালিয়ে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার ও মো. সুরত আলী গাজীকে গ্রেপ্তার করে। ১৯৭১ সালের ২৭ অক্টোবর তাদের দুইজনের নেতৃত্বে কালিনগর গ্রামের বামাচরণ মণ্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মণ্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার হয়ে তারা দীর্ঘদিন জেলহাজত ভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

পরবর্তীতে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়। পরে আসামিদের অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। গ্রেপ্তারকৃতরা ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

সাতক্ষীরা থেকে দুই যুদ্ধাপরাধী গ্রেফতার

আপডেট সময় ১২:১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩