ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ২২শে সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চলে। বিক্ষোভ চলাকালে কয়েক হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী অংশ নেয়। এসময় পথচারী সাধারণ মানুষও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ চত্বর এলাকায় রোববার বেলা সাড়ে দশটা থেকে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিউট, আব্দুল মজিদ কলেজ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, গাগলি উচ্চ বিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, জয়কলস উজানীগাঁও উচ্চ বিদ্যালয়, হাজী আক্রম আলী মাদ্রাসা ও আক্তাপাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল সহকারে এসে অবস্থায় নেয়। সড়ক অবরোধ করে এখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা।

শান্তিগঞ্জ এলাকাতেই এম এ মান্নানের বাড়ি। গেল বৃৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার হন তিনি।
প্রচ- খরতাপের মধ্যে এম এ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালে, ‘জেলের তালা ভাঙবো- মান্নান ভাইকে আনবো’ উন্নয়নের মান্নান ভাই- আমরা তোমায় ভুলি নাই‘, ‘সৎ মানুষ মান্নান ভাই, আমরা তাঁর মুক্তি চাই’ ‘আমি কে তুমি কে- শিক্ষার্থী শিক্ষার্থী’ সহ নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকালে অসংখ্য ছাত্রীকেও দেখা যায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নিজেরাই দুই পাশে আটকা পরা যানবাহনগুলো চলাচলের সুযোগ করে দেয়।

প্রসঙ্গত. গেল চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে দুই সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে।

গেল শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে এমএ মান্নানকে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪