ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

কৃষি পরামর্শ সেবা বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা

মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃশান্তিগঞ্জ(সুনামগঞ্জ)

সুনামগঞ্জে কৃষি পরামর্শ সেবা বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকাল ১০ টায় সুনামগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টারে
জার্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফি এর অর্থায়নে পরিচালিত এফআইভিডিবির আরইসিসি প্রকল্পের সহযোগিতায় এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লি: এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

তিনি বলেন, এ প্রকল্পের উদ্যোগে এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস এর কারিগরি সহায়তায় কৃষি সেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকার কৃষকদের কৃষি বিষয়ক সেবা প্রাপ্তি, ও তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। সরকারি দপ্তরের পাশাপাশি এই কৃষি সেবা কেন্দ্র থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সেবা ও পরামর্শ, আবহাওয়া বার্তা, ফসল চাষে এবং রোগ—বালাই ও পোকা দমনে করণীয় ইতাদি বিষয়ে সেবা সহজলভ্য হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে মাটি পরীক্ষার মেশিন যা খুব সহজে স্বয়ংক্রিয়ভাবে মাটি পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে।

তিনি আরও বলেন, মাটি হচ্ছে কৃষির মূল বিষয় এবং খাবারের আধার। এই মাটিই কৃষির মা। তাই মানসম্মত, নিরাপদ ও পুষ্টিসম্মত ফসল পেতে হলে মাটির যত্ন নিতে হবে। কোন মাটি কিরূপ, কোন মাটিকে কি ধরনের খাবার দিতে হবে/সার দিতে হবে তা মাটি পরীক্ষার মাধ্যমে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।

কর্মশালায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, বিশ্বম্ভপুর এবং দিরাই উপজেলার কৃষি কর্মকর্তাসহ স্ব স্ব উপজেলার কর্মএলাকার ইউনিয়নসমূহের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ৩টি সার্ভিস সেন্টারের সার্ভিস প্রোভাইডারবৃন্দ, কৃষকবৃন্দ, এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের এবং এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস-এর কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের কর্ম এলাকায় পরিচালিত তিনটি এগ্রো সার্ভিস সেন্টারের কার্যক্রম পর্যালোচনা, অগ্রগতি এবং মাটি পরীক্ষার জন্য ২টি মেশিন—এর কার্যক্রম বিষয়ে সকলের অবগতি, মতামত ও প্রশ্নোত্তরের মাধ্যমে ধারনা সুস্পষ্ট করাই এই কর্মশালার উদ্দেশ্য।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

কৃষি পরামর্শ সেবা বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা

আপডেট সময় ০৬:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪