ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আজকে আমরা দেখিয়েছি: আর্জেন্টাইন গোলরক্ষক

মেক্সিকোর দলটি মোটেও সজহ ছিল না লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে। খেলার প্রথমার্ধে  বোঝাই যাচ্ছিল না আর্জেন্টিনার ভাগ্যে কি আছে। শেষমেষ দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে  দারুন এক শর্টে লিওনেল মেসি দলকে স্বস্তি এনে দেন।  সাথে সাথে গোটা বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্তরা উল্লাসে মেতে উঠেন। আনন্দে গা ভাসান লিও ও তার দল।

মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সতীর্থ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তিনি বলেন, ‘মেক্সিকো আমাদের খুব কঠিন একটা ম্যাচের সামনে ফেলেছিল প্রথমার্ধে। কিন্তু লিওনেল মেসি থাকলে সবসময় সবকিছু সহজ। ’

সৌদি আরবের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর ভেঙে পড়েছিলেন দলটির সমর্থকদের অনেকে। ফুটবলারদের জন্য কেমন ছিল? মেক্সিকো ম্যাচের পর মার্তিনেস বলেছেন, তাদের জন্যও গত তিনদিন ছিল কঠিন।

তিনি বলেছেন, ‘প্রত্যাশার কারণে গত তিনদিন ছিল খুবই কঠিন। অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল, আমরাও ভুলভাবে বিশ্বকাপ শুরু করেছিলাম। আজকে আমরা দেখিয়েছি এখানে আরও বড় কিছুর জন্য এসেছি। ’

জনস্বার্থে নিউজ ২৪ ডটকম

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আজকে আমরা দেখিয়েছি: আর্জেন্টাইন গোলরক্ষক

আপডেট সময় ১১:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২