ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে নাইন্দা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা, কৃষকদের ক্ষোভ

  • ভূষণ দেবনাথ
  • আপডেট সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দিয়ে মাছ শিকার চেষ্টা করা হচ্ছে। উপজেলার জয়কলস ইউনিয়নের সদপুর এলাকার কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর অংশে অবৈধভাবে বাঁধ দেওয়ার কাজ করছেন ইজারাদাররা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলে কৃষি জমিতে পানি সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে কৃষকদের৷
সরজমিন গিয়ে দেখা যায়, নাইন্দা নদীর মাঝামাঝি অংশে লিজগ্রহীতা কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা মাছ শিকারের জন্য বাঁধ দেয়ার কাজ করছেন৷ নিয়ম অনুযায়ী, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান থাকলেও কোন কিছুর তোয়াক্কা করছেন না লিজগ্রহীতারা। গত বছরও নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করেছিলেন তারা। এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আর তারা বাঁধ দিয়ে মাছ শিকার করতে পারেননি৷
স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, প্রতিবছরই ইজারাদাররা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করে৷ এবারও করছে৷ যদি তারা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে তাহলে কৃষি জমির সেচ নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হবে। পানি শুকিয়ে গেলে অনেক জমি অনাবাদি থেকে যাবে৷
নদীতে বাঁধ দেয়ার ব্যাপারে কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সাধারণ সম্পাদক জমির হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ আহরণের কোন নিয়ম নেই।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, আগামীকাল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে নাইন্দা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা, কৃষকদের ক্ষোভ

আপডেট সময় ০৬:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫