ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে তেলের পিকআপের ধাক্কায় লেগুনা খাদে, আহত কয়েকজন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৭৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর এলাকায় দিরাই–সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বৃহস্পতিবার(২৫জুন)দুপুর ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি তেলবাহী পিকআপের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় লেগুনার কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই থেকে সুনামগঞ্জগামী একটি লেগুনা গাজীনগর এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি তেলবাহী পিকআপ সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন।
ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল এবং অসতর্ক ওভারটেকিংয়ের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে তেলের পিকআপের ধাক্কায় লেগুনা খাদে, আহত কয়েকজন

আপডেট সময় ০৩:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬