ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মুফতি আজির উদ্দিন 

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম আমেরিকা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আজির উদ্দিন৷ 
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি  প্রার্থীতা ঘোষণা করেন৷ 
এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, যুব জমিয়তের সভাপতি মাওলানা গাজী আবুল কালাম, যুগ্ম সম্পাদক মাওনা আতিকুল হক, হাফিজ আব্দুর রকিব, হাফিজ গিয়াস উদ্দিন, মাওলানা শামসুদ্দিন, সিরাজুল হক ও আতিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
প্রার্থীতা ঘোষণা করে মুফতি আজির উদ্দিন বলেন, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের কার্যক্রম সারা বাংলাদেশের তুলনায় একটি পরিচিত ও মডেল আসনে রূপান্তরিত হয়েছে। এই আসনে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীগণ মহান জাতীয় সংসদে জনপ্রতিনিধিত্ব করেছেন। আপনারা বিভিন্ন মাধ্যমে লক্ষ করেছেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পদপ্রার্থী হতে ইচ্ছুক। উপস্থিত সবার সামনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিচ্ছি। যদি আমার প্রিয় দল জমিয়ত থেকে আমাকে সুযোগ দেওয়া হয় আমি দলমত নির্বিশেষে সকলের সুপরামর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবো বলে আশাবাদ ব্যাক্ত করছি।
তিনি আরও বলেন, আমি আমেরিকার বাসিন্দা হয়েও বিভিন্ন ভাবে অবহেলিত ও অধিকার বঞ্চিত সুনামগঞ্জ বাসীর খেদমত করে আসছি। আগামীতে দল যদি আমাকে মূল্যায়ন করে নির্বাচনের সুযোগ দেয় তাহলে এই অবহেলিত সুনামগঞ্জ-৩ আসনকে আরো উন্নয়ন করতে আমি সদা সর্বদা সচেষ্ট থাকবো। আমি যদি নির্বাচিত হই সুনামগঞ্জ-৩ আসনকে একটি মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আগামী পথচলায় আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মুফতি আজির উদ্দিন 

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫