ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ছাতকে লন্ডন প্রবাসীর পুকুরের মাছ লুট, অভিযোগ দায়ের

  • পাপলু মিয়া
  • আপডেট সময় ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের মেসার্স মোঃ নুরুল রহমান মৎস্য ফার্মের পুকুরভরা মাছ লুট করার অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বিগত ২২ জানুয়ারি দিবাগত রাতে লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের তাজুদুর রহমানের ছেলে কয়েছ আহমদ, বাবলু মিয়া, লায়েছ মিয়াসহ মৃত আপ্তাবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, মৃত জলালুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম সহ আরো ১৫/২০ জনের একটি দল নুরুল রহমানের মৎস ফার্মের বিভিন্ন প্রজাতির ফলিত মাছ পুকুরে সেচপাম্প দিয়ে পানি কমিয়ে মাছ ধরার বিভিন্ন জাল দিয়ে ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।
অভিযোগ কারি শামীম আহমদ জানান রেকর্ডিয় মৎস খামার থেকে জোরপূর্বক মাছ লুট করেছে দুর্বৃত্তরা। রাতের বেলা এই ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার মাছ, কাটা, জাল ও বাঁশের ক্ষতি হয়েছে। লাকেশ্বর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দিন জানান এরা একে অপরের আত্মীয় হয় এদের জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এমন ঘটনা ঘটেছে তবে এ ভাবে মৎস খামার থেকে মাছ মারা টিক হয়নি।
সালিশি ব্যক্তিত্ব আফতাব আলী জানান, পূর্ব বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা লেগেই আছে এদের বিষয়ে কথাবলে কোন কাজ হয় না তবে পুকুরে মাছ মারা টিক হয়নি।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে এই মৎস্য খামারে মাছের চাষ করে আসছেন তিনি। কিন্তু গ্রামের কিছু চিহ্নিত লোক পূর্ব শত্রুতার জের ধরে এই লুটের ঘটনা ঘটায়।
অভিযোগকারী শামিম আহমদ জানান মৎস খামারের মাছ লুটের পর মোবাইলে একটি ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। এটা আমাদের সংরক্ষণে আছে। সুষ্ঠু বিচার পেতে ৫ জনের নাম উল্লেখ করে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি। পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি কে অভিযোগের তদন্ত করার নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আহমদ উল্লা ভূঞা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ছাতকে লন্ডন প্রবাসীর পুকুরের মাছ লুট, অভিযোগ দায়ের

আপডেট সময় ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫