ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইনজুড়ি কাটিয়ে আগামী ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার

ইনজুড়ি কাটিয়ে আগামী ম্যাচে খেলার জন্য  প্রস্তুত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুধু বল নিয়ে প্র্যাকটিসই নয়, মাঠে গোলের মহড়াও দিয়েছেন তিনি। ফলে,  সোমবার রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠ কাপানোর সম্ভাবনা রয়েছে এই সুপারস্টারের।

তবে শুরু থেকে খেলবেন, নাকি প্রয়োজন বুঝে পরে মাঠে নামবেন, সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিল কোচ তিতে। তিনি জানিয়েছেন, রোববার বিকেলে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়া ম্যাচের চূড়ান্ত একাদশ তৈরি করবেন।

নয়দিন বিশ্রাম নেওয়ার পর অবশেষে বল নিয়ে অনুশীলন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, শুরুতে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে না করে আলাদা বল নিয়ে প্র্যাকটিস করেছেন নেইমার।

চোটের তালিকায় থাকা আরেক ফুটবলার লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোও নেইমারের মতোই বল নিয়ে আলাদা প্র্যাকটিস করেন। কিছুটা ভালো অবস্থা দানিলোর। তিনি দলের অন্য ফুটবলারদের সঙ্গে শুরু থেকেই প্র্যাকটিস করেছেন বলে জানা গেছে।

চোটে পড়ার পর থেকে এতদিন টিম হোটেলেই ফিজিওথেরাপি করেছেন নেইমার। চোটের তালিকায় থাকা অন্য ফুটবলাররা শনিবার প্র্যাকটিসের জন্য মাঠে গেলেও টিম হোটেল ছেড়ে যাননি নেইমার। তিনি বরং ব্যস্ত ছিলেন হোটেলের জিমে প্র্যাকটিস করতে।

তারপর রাতে টিম বাসে গিয়ে লুসাইল স্টেডিয়ামে দলের খেলাও দেখেন। ক্যামেরুনের বিপক্ষে হারের পর ফুটবলাররা যখন মানসিকভাবে ভেঙে পড়েছেন, মাঠে ঢুকে সতীর্থদের সান্ত্বনা দিতে দেখা যায় নেইমারকে।

মাঠের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারের হাঁটা-চলা দেখে মনে হয়েছে, চোটের জায়গা এখন অনেকটাই ঠিকঠাক। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে খেলানো হবে কিনা, সেটি পরিষ্কার করতে রাজি নয় টিম ম্যানেজম্যান্ট।

ব্রাজিল দলের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পুরো ফিট নেইমারকে পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকে নাও খেলানো হতে পারে। ওই ম্যাচে দলের প্রয়োজন হলে তিনি নামবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইনজুড়ি কাটিয়ে আগামী ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার

আপডেট সময় ০৩:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২