ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ গ্রেফতার-২

  • ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহীত

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা গ্রামের বাসিন্দা মোঃ সাজিদুল ইসলাম (২২) এবং শান্তিগঞ্জ থানাধীন গাজীনগর গ্রামের বাসিন্দা আল মামুন (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে (১৭ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন নামক স্থানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় এই বিড়ি পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ গ্রেফতার-২

আপডেট সময় ১০:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫