ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি Logo আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা Logo প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা Logo শান্তিগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন Logo শান্তিগঞ্জে জিপিএ-৫ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির Logo শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা Logo শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ছয় আসামি গ্রেপ্তার Logo আবারও আলোচনায় ডেভিল ‘সুহেল’: আওয়ামী লীগের পর বিএনপির অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শিক্ষকদের ক্ষোভ

ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু

  • মহি উদ্দিন আরিফ
  • আপডেট সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৬৭০ বার পড়া হয়েছে

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর নূরুল উলুম মাদ্রাসার সামনের সড়কে শুক্রবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাওহীদ মিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে। সে ওই গ্রামের কৃষক ফজর আলীর ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার ভাটাপাড়া গ্রামের সামনের সড়কে থাকা মুন্না মিয়া নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক স্ট্যান্ড থেকে শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ওই শিশুটি নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের দোকানে দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি শিশুটির ওপর তুলে দিলে সে সড়কের নীচে পড়ে গুরুতর আহত হয় পরে ওই অটেরিকশা চালক শিশুটিকে নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন অটোরিকশাসহ চালক পলাতক রয়েছে। এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে ১৩ বছরের কিশোরী নিখোঁজ, থানায় জিডি

ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫