ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

শান্তিগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৩ জুন) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
মোহাম্মদ ওমর ফারুক বলেন,কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ,কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল লক্ষ্য।
কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো.আহসান হাবিব৷
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান,পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, কৃষকদের পক্ষথেকে মো. জসিম উদ্দিন প্রমুখ৷
কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি,কৃষক-কৃষাণি,সাংবাদিকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তারা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫