ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
২০২৫–২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি )বিকালে পাথারিয়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুফাজ্জুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, উন্নত জাতের মসলা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিমুলবাকঁ ইউনিয়ন কৃষি কর্মকর্তা টিটু তালুকদার,শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া এবং কৃষাণী আলেয়া বেগম। বক্তারা মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও উন্নত জাতের চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা শ্রাবন্তী রানী দে,পশ্চিম পাগলা ইউনিয়ন কৃষি কর্মকর্তা অলক চন্দ্র দাসসহ স্থানীয় বহু কৃষক ও কৃষাণী।
মাঠ দিবসে বারি আদা–৩ জাতের আদা চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয় এবং রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়। স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬