ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আর্জেন্টিনার জয়ে ব্রাজিলিয়ানরাও মহা খুশি : রোনালদো

আগেই বিশ্বসেরা ফুটবলার এর খ্যাতাবটা পাওয়া হয়ে গিয়েছিল শুধু বাকী ছিল বিশ্বকাপ ট্রপিটা। আর অবশেষে সেটাও এখন মেসির দখলে।  লিওনেল মেসি হাতে একটি বিশ্বকাপ শিরোপা উঠুক। এটা যেন পুরো বিশ্বই একযোগে চেয়েছিলো এবার। দেড় থেকে দুই যুগ ধরে ফুটবল বিশ্বকে শুধু দিয়েই গেছেন মেসি, পাননি কিছুই। এবার যেন ফুটবলেরই তার কাছে ঋণ পরিশোধের পালা।

সারা বিশ্বের মত চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ানরা পর্যন্ত চেয়েছিলেন মেসি বিশ্বকাপ শিরোপাটা জিতুক। বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা গেছে মেসিদের গোলের সময় হাততালি দিচ্ছেন রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, কাফুদের মত কিংবদন্তি ফুটবলাররা।

মেসি বিশ্বকাপ জয়ের পর সম্ভবত সবার আগে তাকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও’ও অভিনন্দন জানাতে ভোলেননি। যিনি ২০ বছর আগে জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা।

শুধু তাই নয় টুইটারে একপ্রস্থ প্রশংসাবাণীও লিখে ফেলেছেন রোনালদো। মেসিদের প্রশংসা করে রোনালদো লিখেন, ‘এই ছেলেগুলোর ফুটবল যে কোনো প্রতিপক্ষকে হারিয়ে দেয়ার জন্য যথেষ্ট। আমি দেখেছি দুর্দান্ত এই ফাইনালে হাজার হাজার ব্রাজিলিয়ান এবং সারা বিশ্বের অগণিত মানুষ মেসির জন্য গলা ফাটিয়েছে, আর্জেন্টিনার এই মহা জয়ে ব্রাজিলিয়ানরাও মহা খুশি ।

এই অসাধারণ প্রতিভাবান ফুটবলারকে একটি বিদায় সংবর্ধনা জানানোর জন্য এই বিজয় যথেষ্ট। বিশেষ করে এমন একজন ব্যক্তিত্বে পরিণত করেছে, যিনি হলেন বিশ্বকাপজয়ী তারকা। যুগের সেরা। অভিনন্দন মেসি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আর্জেন্টিনার জয়ে ব্রাজিলিয়ানরাও মহা খুশি : রোনালদো

আপডেট সময় ১১:০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২