ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ব্রাজিলে আমন্ত্রিত মেসি, হল অফ ফেমে যুক্ত তাঁর নাম

আর্জেন্টিনার দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন হল মেসিদের জাদুকরী খেলায়। বিশ্বসেরা দল হিসেবে আবারো আর্জেন্টিনা বিশ্ববাসীকে জানান দিল। অপরদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের স্বপ্নভঙ্গ হয়েছে কোয়ার্টার ফাইনালেই।

তবে অখুশি নয় দেশটি। লাতিন আমেরিকাতেই বিশ্বকাপ যাওয়ায় উচ্ছ্বসিত দেশটির তারকা ফুটবলাররা; ইতোমধ্যেই আলবেসিলেস্তেদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক মেসিকে আমন্ত্রণ করেছে দেশটি। তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’তার নাম যুক্ত করা হব। যে কারণে পায়ের ছাপ লাগবে পিএসজির এই ফরোয়ার্ডের।

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর প্রাদেশিক ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে আমন্ত্রণ জানিয়েছেন। সভাপতি আদ্রিয়ানো সান্তোস মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আর্জেন্টাইন এফএ’র মাধ্যমে। আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘মেসি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে তাঁর গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন খেলোয়াড়, যিনি ফুটবলের বহু বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। ’

মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাজিলে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তার পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারাকানায় গিয়ে পায়ের ছাপ দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ব্রাজিলে আমন্ত্রিত মেসি, হল অফ ফেমে যুক্ত তাঁর নাম

আপডেট সময় ০৩:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২