ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রোনালদোর গোলে হার এড়ালো আল নাসর

গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। আল নাসরের হয়ে গতকালই করলেন প্রথম গোল করেন ক্রিস্টিয়ান রোনালদো। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। একই সঙ্গে সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর।

ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।

আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয়, অন্যটিতে হেরেছে আল নাসর, যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রোনালদোর গোলে হার এড়ালো আল নাসর

আপডেট সময় ১১:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩