ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সে কিংবদন্তি বলে আখ্যায়িত করলেন মোহাম্মদ আমির

এবারের বিপিএলে মোহাম্মদ আমির খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলটি সাফল্যও পেয়েছে বেশ, এখন অবধি আছে পয়েন্ট টেবিলে সবার উপরে।

লিগ পর্বের ১২ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা। সিলেটের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঁহাতি পেসার আমিরের।  তবে সিলেটের সাফল্যে অনেকেই সামনে আনছেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব। তুলনামূলক ‘প্রবীণদের’ নিয়ে গড়া দলটিই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অনেকের মতে, এটা সম্ভব হয়েছে মাশরাফির অসাধারণ নেতৃত্বগুণের কারণেই। আজ তার ইনজুরি কাটিয়ে ফেরার পর দারুণ জয় তুলে নিয়েছে সিলেট। তবে আমির শুধু এবারের বিপিএল দিয়ে নয়, সার্বিকভাবেই মাশরাফির গুণমুগ্ধ। ‘নড়াইল এক্সপ্রেস’-কে নিয়ে তিনি বলেন, ‘মাশরাফিকে নিয়ে একটা শব্দই বলবো, সে কিংবদন্তি। অন্তত বাংলাদেশে তার সাথে কারো তুলনা নেই, মেলে না। ’

এদিকে লিগ পর্ব শেষ হতেই পাকিস্তানের তারকা পেসার চলে যাচ্ছেন নিজ দেশের সুপার লিগে (পিএসএল) খেলতে। যাওয়ার আগে আগে সিলেটের দুই সতীর্থ তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজার কথা বলেছেন আলাদা করে। এবারের বিপিএলে দারুণ করছেন তৌহিদ হৃদয়। ১০ ম্যাচে পাঁচ ফিফটিতে ৩৭৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অন্যদিকে ৪ ম্যাচে ১৩ উইকেট পেয়েছেন রাজা।

তাদের প্রশংসা করে বুধবার মিরপুরে আমির সাংবাদিকদের বলেছেন, ‘রাজা, হৃদয় খুবই ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারা যদি এই পরিশ্রম ধরে রাখে, মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করবে। রাজা তো দারুণ, খুব দ্রুত শিখে সঙ্গে খুবই জোরে বল করে। ’

দল হিসেবে সিলেটের সাফল্যের ব্যাপারে আমিরের ভাষ্য, ‘দেখুন আমরা অনেক পরিশ্রম করেছি, পয়েন্ট টেবিলের মাথায় যেতে। এটাই ক্রিকেট, আমরা একইরকম থাকব। আশাকরি আমরা ফাইনালও জিতব। আমাদের ভালো ব্যাকআপ আছে। আমি চলে গেলেও বাকিরা ভালো করবে। ’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সে কিংবদন্তি বলে আখ্যায়িত করলেন মোহাম্মদ আমির

আপডেট সময় ০৯:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩