ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শেষ মুহূর্তের নাটকীয়তায় এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোরা

রিয়াল মাদ্রিদে থাকাকালিন শেষ মুহূর্তে গোল করে অনেক ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মঙ্গলবার আল নাসেরের জার্সিতে তেমন কিছু করতে পারেননি তিনি। যদিও দলটি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে জিতেছে। এরফলে সৌদি ক্লাবটি উঠে গেছে এএফসি চ্যাম্পিয়নস লিগে।

প্লে অফের ম্যাচে মঙ্গলবার আরব আমিরাতে ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে ৪–২ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছে আল নাসর।

মঙ্গলবার ৮৭ মিনিট পর্যন্ত আল আহলি ২–১ গোলে এগিয়ে ছিল। শেষ কয়েক মিনিট নিজেদের রক্ষণ ব্যবধানটা ধরে রাখতে পারলেই আল নাসরের বিপরীতে তারাই সুযোগটা পেত। তবে তেমনটা হয়নি। আল নাসরকে ৮৮ মিনিটে সমতায় ফেরান ডিফেন্ডার সুলতান আল ঘানাম। তাঁর সমতা ফেরানো গোলের পর উজ্জীবিত আল নাসর যোগ করা সময়ে আরও দুই গোল করে। ৯৫ মিনিটে দলকে ৩–২ লিড এনে দেন দলের হয়ে প্রথম গোল করা তালিসকা। আর শাবাবের জালে ৯৭ মিনিটে শেষ পেরেক দেন মার্সেলো ব্রজোভিচ। এতে করে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪–২ গোলের জয় পায় আল নাসর।

এর আগে ম্যাচের শুরুতেও এগিয়ে গিয়েছিল আল নাসর। ১১ মিনিটে দলকে এগিয়ে দেন জোড়া গোল করা তালিসকা। ব্রজোভিচের কর্নার থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। তবে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের চ্যাম্পিয়নরা বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি। ১৮ মিনিটে প্রতিপক্ষ শাবাব সমতায় ফেরে। সমতাসূচক গোলটি করেন মিডফিল্ডার ইয়াহিয়া আল–ঘাসানি। ১–১ সমতায় দুই দল বিরতিতে যায়।

পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে নিয়ে খেলতে থাকা আল নাসর বিরতির পরপরই ধাক্কা খায়। ৪৬ মিনিটে ঘাসানি নিজের ও দলের দ্বিতীয় গোল করে শাবাবকে এগিয়ে দেন। তাঁর এই গোলেই জয়ের আশাও দেখছিল আরব আমিরাতের ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় তা আর হয়নি।

এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে আল নাসরের সুযোগ পাওয়ার ম্যাচে গোল করতে না পারলেও দুর্দান্ত খেলেছেন রোনালদো। বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন তিনি। যদিও প্রতিপক্ষের কড়া মার্কিংয়ে গোলের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি অরজয়ী। পেনাল্টির আবেদন করে না পেয়ে রেফারির উপর ক্ষুব্ধও ছিলেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শেষ মুহূর্তের নাটকীয়তায় এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোরা

আপডেট সময় ০৫:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩