ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শ্রীলঙ্কার কাছে হারের কারণ জানালেন সাকিব

এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচটা ছিল পাল্লেকেলেতে। উইকেট ঠিক ব্যাটিং স্বর্গ ছিল না। বাংলাদেশ মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে বড় বিপদে পড়েছিল শ্রীলঙ্কাও। শেষ পর্যন্ত তারা ৫ উইকেটে ম্যাচটি জিতলেও ১৬৫ করতে খেলেছে ৩৯ ওভার।

বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বোর্ডে আর কিছু রান থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও মনে করছেন তেমনটাই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার দলপতি বলেছেন, ‘এটা ৩০০ রান করার উইকেট নয়, তবে আমাদের ২২০-২৩০ রান করা উচিত ছিল।’

তামিম ইকবাল, লিটন দাসের মতো তারকাদের অনুপস্থিতিতে ব্যাট হাতে তার নিজের দায়িত্ব নেওয়া উচিত ছিল বলে মেনে নিয়েছেন সাকিব। তবে ম্যাচ হারের জন্য দলের বাকি ব্যাটারদের ব্যর্থতাকেও দায়ী করলেন বাংলাদেশ দলনায়ক।

সাকিব বলেন, ‘হ্যাঁ, ব্যাটিংয়ে আমার উপর বাড়তি দায়িত্ব ছিল। আমি সেটা পালন করতে পারিনি। তবে সার্বিকভাবে আমাদের ব্যাটিং মোটেও ভালো হয়নি। সামনে আরও একটা বড় ম্যাচ রয়েছে।’

শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন ওরা (শ্রীলঙ্কা) ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে (আসলে ৪৩ রানে), আমরা জানতাম যে, আমাদের আরও গোটা দুয়েক উইকেটের দরকার ছিল। দুর্ভাগ্যের বিষয় হল, আমরা তা তুলে নিতে পারিনি। বোলাররা, বিশেষ করে স্পিনাররা বেশ কিছুদিন ধরেই নিজেদের কাজ যথাযথ করে চলেছে। তবে আমাদের হাতে পর্যাপ্ত রান ছিল না।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শ্রীলঙ্কার কাছে হারের কারণ জানালেন সাকিব

আপডেট সময় ০২:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩