মান্নার মিয়া স্টাফ রিপোর্টারঃ
(সুনামগঞ্জ)
শিক্ষার মান উন্নয়নে গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে সেমিনার কক্ষে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিরোদা রানী রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সুনামগঞ্জ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুকান্ত সাহা উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির সভাপতি অত্র বিদ্যায়,মোঃআনিসুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মোঃনূরে আলম সিদ্দিকী উপজেলা একাডেমিক সুপারভাইজার,শান্তিগঞ্জ, মাসুক মিয়া,সহকারী শিক্ষক পাইলট উচ্চ বিদ্যায় সিলেট, অভিভাবক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন,মোঃআব্দুল হেকিম কমিটির সাবেক সভাপতি অত্র বিদ্যালয় , মোঃ মতিউর রহমান, মোঃআব্দুল আওয়াল সদস্য ৭নং ওয়ার্ড, মোঃফখর উদ্দিন কনু শাহ,মোঃনিজাম উদ্দিন, লিটন দাস সদস্য ৮নং ওয়ার্ড, মোঃকবির, সাবেক সদস্য ৭নং ওয়ার্ড, মোঃহারুন মিয়া,মোঃবাবুল মিয়া, মোঃনুর আলম, মোঃফখরুল ইসলাম, মোঃশাহ আলম,মোঃশামীম আহমদ সহ আরো অনেকেই।
এ সময় তারা বলেন শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃআব্দুল বাতিন সাবেক সদস্য ৫নং ওয়ার্ড, মোঃজিয়াউর রহমান, ডাঃনজরুল ইসলাম সাধারণু সম্পাদক গনিনগর বাজার ব্যাবসায়ী সমিতি,মোঃশামসু মিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামারুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিরোদা রানী রায় বলেন শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা।
শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হয় অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হয়।
বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক জুড়ে দিতে পারে অভিভাবক সভা। শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য অভিভাবক-বিদ্যালয় মতবিনিময় বেশ জরুরি। বক্তব্যের শেষে প্রধান অতিথি কে ফুল দিয়ে অভিনন্দন জানায় এডহক কমিটির সভাপতি।

জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : 


















