ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

প্রাথমিকের পাঠ্য বইয়ে তেমন কোন পরিবর্তন নেই যথাসময়ে শিক্ষার্থীরা বই পাবে …..দিরাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আনোয়ার হোসাইন
  • আপডেট সময় ০৪:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৬৬৫ বার পড়া হয়েছে

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের পাঠ্য বইয়ে তেমন কোন পরিবর্তন নেই, যথাসময়েই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। সোমবার (১৮-১১-২৪) সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে ফিমেইল একাডেমি ও গ্রামীন জনকল্যাণ সংসদের আয়োজনে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন, তিনি বলেন, আমি হাওরাঞ্চলের সন্তান এ এলাকায় আমি লেখাপড়া করেছি আমি জানি এখনকার শিক্ষক শিক্ষার্থীদের কি কি সমস্যা মোকাবেলা করতে হয়। হাওরাঞ্চলের জন্য আলাদা শিক্ষা নীতিমালার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানকার একেকটি গ্রাম একেকটি দ্বীপের মতো, বিদ্যালয়ের সাথে শিক্ষদের আবাসিক ব্যবস্থা করতে হবে। রয়েছে কর্মকর্তা সংকট, সব সমস্যা আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে পরিকল্পনা গ্রহন করা হবে। ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান, পরিচালক ড. মোঃ আতাউল গনি, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১টা থেকে তারল, রামপুরসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টাসহ কর্মকর্তা বৃন্দ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

প্রাথমিকের পাঠ্য বইয়ে তেমন কোন পরিবর্তন নেই যথাসময়ে শিক্ষার্থীরা বই পাবে …..দিরাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪