ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন।

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এ দিনটি বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় ও গৌরবময়। জাতির এই মহান অর্জনের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করতে সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ৮টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন।

আপডেট সময় ০২:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪