ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শাল্লা থানার পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

  • আমির মাহবুব
  • আপডেট সময় ০৩:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

শাল্লা(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াস আলী (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইলিয়াস আলী শাল্লা থানার ভাটি ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার একটি দল গ্রেফতারকৃত ব্যক্তির বসত বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন এসআই অর্জুন কুমার রায়। তার সাথে ছিলেন এসআই আল-আমিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় ইলিয়াস আলীর কাছ থেকে ৩ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শাল্লা থানার পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

আপডেট সময় ০৩:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫