ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন।

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এই পরিদর্শনের অংশ হিসেবে তারা আজ সোমবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা বেলা ১২টায় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৫ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী সচিব, ১ জন সহকারী জেলা কমান্ড্যান্ট, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন মাশরুম উন্নয়ন কর্মকর্তা, ১ জন সহকারী নিয়ন্ত্রক এবং ২ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন।

আপডেট সময় ০৮:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫