ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

গাড়ি ফেরত দিলেন পাকিস্তানের মন্ত্রী

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা করা ব্যয় সংকোচন নীতি কার্যকর করতে তিনি বিলাসবহুল গাড়িটি সরকারকে ফেরত দিয়েছেন,সরকারের ব্যয় কমাতে মন্ত্রী হিসেবে পাওয়া একটি বিলাসবহুল গাড়ি ফেরত দিয়েছেন পাকিস্তানের এক রাজনৈতিক নেতা।দেশটির মন্ত্রিপরিষদ সচিব বরাবর এক চিঠিতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল শনিবার এই গাড়ি ফেরত দেয়ার কথা জানান বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।ইজাজ আহমেদ দারকে লেখা চিঠিতে মন্ত্রী আহসান বলেছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা করা ব্যয় সংকোচন নীতি কার্যকর করতে তিনি বিলাসবহুল গাড়িটি সরকারকে ফেরত দিয়েছেন।তিনি লিখেছেন, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানকে এখন নানা ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মন্ত্রী তার চিঠিতে জানান, সংসদ সদস্য হিসেবে তাকে ৪ হাজার ৫০০ সিসির একটি টয়োটা ল্যান্ড ক্রুজার দেয়া হয়েছিল।পাকিস্তানের বর্তমান সংকটে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিলাসবহুল গাড়ি সরকারকে ফিরিয়ে দেয়া আমার দায়িত্ব।দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। ২০তম প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শাসনামলে ব্যাপক দুর্নীতির পর আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এ দেশের অর্থনীতি।নওয়াজের কাছ থেকে বিপুল বৈদেশিক ঋণের বোঝা নিয়ে ক্ষমতায় আসেন শহীদ খাকান আব্বাসি। সংকট কাটাতে ব্যর্থ হন তিনিও।পূর্বসূরিদের রেখে যাওয়া বিপুল ঋণ নিয়ে পাকিস্তানের মসনদে আসেন ইমরান খান। সৌদি আরব এবং চীনের কাছ থেকে সহায়তা নিয়ে কোনোভাবে পাকিস্তানকে টেনে নিচ্ছিলেন ইমরান। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তিনিও থিতু হতে পারেননি।ইমরানকে সরিয়ে এরপর ক্ষমতায় আছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। তার নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ইসহাক দার জোর গলায় বলছেন, ‘পাকিস্তান খেলাপি হবে না।’ তবে বর্তমান প্রেক্ষাপট তার দাবিকে সমর্থন করছে না।ডন লিখেছে, পাকিস্তানের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে। বর্তমান অর্থনীতির সবদিক বিবেচনা করে পাকিস্তান ডিফল্টের (দেউলিয়া) খুব কাছাকাছি বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

গাড়ি ফেরত দিলেন পাকিস্তানের মন্ত্রী

আপডেট সময় ০৬:৫৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩